

মো: মহিউদ্দিন :
ফরিদগঞ্জ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. ইসমাইল হেসেনের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৩ টায় স্কুলের হল রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহাজাহান বিএসসির সভাপতিত্বে ও শিক্ষক মো: আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মো: আফতাবুল ইসলাম।
বিশেষ অতিথি বিএনপি নেতা ও ফরিদগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান দুলাল, বিএনপি নেতা মো: শাহাবুদ্দিন বাবুল, প্রেসক্লাবের সহ- সভাপতি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: বিল্লাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো: গিয়াসউদ্দিন কবির, মহিলা সম্পাদীকা হাছিনা আক্তার,
আরোও বক্তব্য রাখেন মাও: কাউসার হোসেন, সংবধিত বিদায়ী শিক্ষক মাও : ইসমাঈল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

















