৩নং দামোদরদী সপ্রাবির নবনিবাচিত কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিবাচিত কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারীর সভাপতিত্বে ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি শিক্ষক কে এম খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জিকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মধ্যমচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, বিদ্যালয়ের সহ-সভাপতি, ইউপি সদস্য শাহ মোঃ জাবেদ, ম্যানেজিং সদস্য ইকবাল হোসেন মনা, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি কামরুল হাসান, বিদ্যাুসাহী সদস্য রবিউল ইসলাম, মহিলা বিদ্যাুসাহী সদস্য শারমীন আক্তার, অভিভাবক সদস্য হোসনে আরা বেগম, তৃপ্তি রানী চৌধুরী, মাসুদ প্রধানীয়া, মাজহারুল ইসলাম, ইকবাল হোসেন, অভিভাবক পপি আক্তার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনিকা রানী বিশ্বাস।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া, হুসনে আরা, মমতাজ খানম, নাছরিন আক্তার, হালিমা আক্তার, নিগার সুলতানাসহ অভিভাবক, সমাজ সেবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত পাঠ করেন বিদ্যালয়ের মোঃ হাবিব।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy