মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

হিরক খাঁন :
মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৩) আগষ্ট বিকেলে ” গাছ লাগান,পরিবেশ বাঁচান- নিজে বাঁচুন, অপরকে বাঁচান ” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার ০২ নম্বর ওয়ার্ড বোসপাড়া (বাগান পাড়া) প্রধান কার্যালয়ের সামনে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর সদরের উদ্যোগে ” মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ” উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে মোঃ রাজু হোসেন, সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ” মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ” উদ্বোধন করেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, সভাপতি মোঃ শফিকুল ইসলাম কান্ত।

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা সভাপতি বলেন যে, আসুন আমরা প্রত্যেকে দুটি করে বৃক্ষরোপণ করি। তিনি আরো বলেন যে, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, আত্মহত্যা প্রতিরোধ করুন ও প্রতিবন্ধী ছেলে- মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাই আসুন আমরা সমাজে যে যেখানে আছি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে কাজ করে যায়।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, মেহেরপুর সদরের সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেন তিনি বক্তব্যে বলেন, আসুন আমরা প্রত্যকে দুইটি করে গাছ লাগায়। একটি দেশের মোট আয়তনের তুলনায় ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু বাংলাদেশে রয়েছে ষোল থেকে সতেরো ভাগ। তাই আমাদের দেশকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নাই। আমরা স্কুল কলেজ, মাদ্রাসার খালি জমি, ছাদে টবে যে যেখানে পারেন সবাই দুটি করে গাছ লাগানোর জন্য মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা মেহেরপুর সদরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সংস্থার নির্বাহী সদস্য আলী হোসেন, কোষাধ্যক্ষ সজল আমিন, সদস্য ফাহিম খান সিয়াম,
সদস্য শেখ জাকিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।

এছাড়াও মেহেরপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ মহোদয় আমাদের সংস্থাকে দিকনির্দেশনা দিয়েছেন আপনারা মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও পৌর শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করবেন।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy