

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহারাস্তি আসনের মনোনীত ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি আকস্মিক আবির্ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার রোগীরা যেন হতভম্ব হয়ে পড়ে।

৮ আগস্ট শনিবার সকাল ১০ টার দিকে কাউকে না জানিয়ে হঠাৎ করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে সিরিয়ালে থাকা রোগীদের মাঝে উপস্থিত ইঞ্জি. মমিনুল হক এমপি।
এসময় রোগীদের সাথে কথা বলে তাদের ভোগান্তির কথা শুনেন এবং অভিযোগ আমলে নেন।
রোগীরা জানায়, এখানে বিড়াল-কুকুরের ভ্যাকসিন নিতে আসলে ১০০ থেকে ২শ’ টাকা করে দিতে হয়। আর না দিলে তারা ভ্যাকসিন নেই বলে চাঁদপুরে রোগীদের পাঠিয়ে দেয়।
বিষয়টি জানতে পেরে দ্রুত নিচে নেমে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হোসেন।
পরে হাসপাতালের নিচ তলা থেকে শুরু করে ৩য় তালা পর্যন্ত সবগুলো রুমে প্রবেশ করে সেখানকার ডাক্তার, রোগীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হোসেন হাসপাতালের ভবনের ঝুকিপূর্ণ সাইড ও অবকাঠামো উন্নয়নের কাজ এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধের চাহিদা তুলে ধরেন।
স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক সকলের অভিযোগ অনুযোগ শুনে বলেন, আগামী দিনে বর্তমান তারেক জিয়া সরকার স্বাস্থ্য খাতে ব্যয়বহুল বরাদ্দ রেখেছেন। আমরা রোগীদের সেবা বৃদ্ধির লক্ষে যা যা করা দরকার সবই সঠিক সময়ে করবো। রোগী ও ডাক্তারদের মধ্যে সেবার দৃষ্টি বাড়ানোর তাগিদ দেন তিনি।
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

















