ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ

মে: মহিউদ্দিন :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাছুম আলম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের ৬ আগস্ট বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মচারীকে ( ৯ আগস্ট) রবিবার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই তারিখ থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে মাছুম আলম খানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি এবং দাপ্তরিক কাজে ভোগান্তির অভিযোগ নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল বলে জানা গেছে।

জানা যায়, অভিযোগের প্রেক্ষাপটে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি ও পদায়ন করার বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে তার বদলির খবরে অনেক সেবাগ্রহীতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রকাশিত :  ‍রোববার, ০৯ আগস্ট ২০২৬

You might like