

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুর সোসাইটি ইউনিটের কাযক্রম সচল ও গতিশীল রাখার লক্ষে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ৯ আগস্ট (রবিবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়৷
পদাধিকার বলে কমিটির চেয়ারম্যান হয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম, ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাংবাদিক মুনির চৌধুরী, সেক্রেটারী মনোনীত হয়েছেন ফয়সাল আহমেদ বাহার, সদস্য পদে মনোনীত হয়েছেন তমাল কুমার ঘোষ, কুহিনুর বেগম, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, মো: জাহাঙ্গীর খান, জওহর লাল আচার্য্য, আলমগীর আলম জুয়েল, মো: রিয়াজুর রহমান রানা।
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট ২০২৬

















