চাঁদপুর হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৩ শতাংশ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৩ শতাংশ। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল অনুযায়ী, এ গ্রেডে ১১ জন, এ-মাইনাস গ্রেডে ১১ জন, বি গ্রেডে ১১ জন এবং সি গ্রেডে ৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় থেকে ৫২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ জন কৃতকার্য হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে তারা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। জিপিএ ৫ পাওয়ার ছাত্রীরা হচ্ছে বিজ্ঞান বিভাগের সুরমা আক্তার, মুনতাহার রহমান, জান্নাত আক্তার।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy