ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর)সংবাদদাতা :

চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের ফরিদগঞ্জ টিএন্ড টি মোড়ে সড়ক দুর্ঘটনায় তাহের মাস্টার (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে সাতটার সময় ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের মিজি বাড়ির মৃত মুকবুল আহমেদের ছেলে তাহের মাস্টার, পাঁচ দশক যাবত ব্যবসা করছেন। ভোরে তিনি কড়ৈতলী বাজার থেকে বাইসাইকেলে তেল ক্রয় করতে ফরিদগঞ্জে ফিলিং স্টেশনে যাওয়ার পথে ফরিদগঞ্জ টিএন্ড টি মোড়ে অজ্ঞাত পাইভেকটার পিছন দিকে ধাক্কাদিয়ে চলে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

কড়ৈতলী বাজার ব্যবসায়ী সূত্রে জানাযায়, তাহের মাস্টার প্রায় ৫০ বছর কড়ৈতলী বাজারে ব্যবসা করে আসছেন। বাজারের বড় মুদি ব্যবসায়ী ছিলেন।

পরিবারিক সূত্রে জাহিদুল ইসলাম পাখি জানায়, তাহের মাস্টার মূলত মাস্টারির সাথে জিড়ত নহেন। ছোট বেলা থেকেয় তিনি মাস্টার হিসেবে পরিচিত। তার এক স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে রেখেগেছেন।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ এরশাদ উল্যাহ জানান, পারিবারিক অনুরোধে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে একটি অজ্ঞাত মামলা হচ্ছে।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy