হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

রফিকুল ইসলাম, হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়া হত্যা মামলায় আসামী দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী এলাকার মৃত লাল মিয়ার বড় ছেলে রমজান মিয়া (৩৮) ও ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)।

জানা যায়, ২০১৮ সালের ৬ ডিসেম্বর হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদি গ্রামে পূর্বপরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর নিহত সাদেক মিয়ার বড় ভাই কাঞ্চন মিয়া বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির পুনাঙ্গ রায় ঘোষণা করেন আদালত। রায়ে রমজান মিয়া ও ইয়াসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামী পক্ষ কে পক্ষপাত বলে দাবী করেন।

 

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy