মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লার অঞ্চলিক পরিচালক আল আমিন একাডেমি পরিদর্শন

মো: মহিউদ্দিন :

চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ সোমবার (৩১আগস্ট/২০২৬) এ পরিদর্শন করেন, প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপ – পরিচালক (কলেজ) কুমিল্লা অঞ্চল মোঃ শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার চাঁদপুর মোহাম্মদ রুহুল্লাহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো : সাইফুল ইসলাম ।

অতিথিগন স্কুলের বিজ্ঞান মেলার ষ্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং মেধার ভুয়সী প্রশংসা করেন। শিক্ষকদের সাথে সভা করে ফলাফল উন্নয়নে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা মাধ্যমে প্রযুক্তির অপব্যাবহার রোধে ভুমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়া এই সময়ের সবচেয়ে বেশি প্রয়োজন। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভাবে প্রচেষ্টা চালানো সময়ের দাবি।

প্রকাশিত :  ‍সোমবার, ৩১ আগস্ট ২০২৬

You might like