দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ ডাম্প ট্রাক জব্দ, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ডাম্প ট্রাক জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মামুনুর রশিদ মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চন্ডিপুল টু জালালপুর রোডের উপর একটি নাম্বার প্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় বালির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন-
১। মোঃ নজরুল ইসলাম (৩৪), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- রাজাপুর, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
২। মাহবুব আলম (২১), পিতা- আসলাম আলী, সাং- ছালিয়া পশ্চিম পাড়া, রঙ্গিনটিলা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy