চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জজকোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং ইসকন পরিচালিত নীলাচল মন্দির বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদপুর সদর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক গাজী মো. নুরে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মো. লেয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সদর উপজেলা হেফাজতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদস্য মুফতি বোরহান উদ্দিন এবং জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা ওবায়েদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. শাকিল হোসেন। মানববন্ধনে বক্তারা তাদের উত্থাপিত দাবির পক্ষে বক্তব্য দেন। এসময় চাঁদপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy