সিরাজগঞ্জ তাড়াশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ

সভায় বক্তব্য রাখেন তাড়াশ মাইক্রোবাস মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, বিআরডিবির সভাপতি শরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy