তাড়াশে প্রাণী সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম বিরুদ্ধে কাজ না করেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিলের ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ল্যাম্পি ভ্যাকসিন সরবরাহ প্রকল্প নেয়া হয়। সে সময় উপজেলাতে সরকারি রেজিষ্ট্রেশনকৃত প্রায় ২ শতাধিক খামারী থাকা স্বত্বেও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম গোপনে তার নিজ এলাকা রায়গঞ্জ উপজেলার নিজের আত্নীয় মেসার্স তানজিলা টেকনোলজি লাইসেন্সের নামে কাজ দেখিয়ে এডিপি থেকে ৩ লাখ ছাড় করেন।

পরবর্তীতে তিনি সরকারী বরাদ্দকৃত এলএসডি অর্থায়নে ল্যাম্পি ভ্যাকসিন খামারিদের মাঝে হাতেগোনা কয়েকজনকে দিয়ে ক্যাম্পিং করান। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম ল্যাম্পি ভ্যাকসিন বিতরনের ভুয়া মাস্টারোল তৈরী করে গোপন রেখেছেন। যা প্রকৃত খামারিরা কিছু জানেন না।

গোলাম মোস্তফাসহ একাধিক খামারি অভিযোগ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম গোপনে টেন্ডার দেখিয়ে টাকা আত্বসাত করেছেন। কোন ধরনের ল্যাম্পি ভ্যাকসিন সরবরাহ করেনি। তিনি ক্যাম্পিংয়ের মাধ্যমে ২৫০ টাকা করে নিয়ে সরকারী স্টিকারযুক্ত এলএসডি ল্যাম্পি ভ্যাকসিন বিতরণ করেছেন।

তাড়াশ উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, ঠিকাদার মালামাল সরবরাহ করেছেন কিনা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলা হয়। এরপর মালামাল বুঝিয়ে পেয়েছে মর্মে প্রত্যায়ন পাওয়ার পর বিল ছাড় দেয়া হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা যদি যোগসাজসে অনিয়ম করে থাকেন সেই দারভার তাকে নিতে হবে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, টাকা আত্বসাতের অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম প্রতিবেদককে বলেন, আমরা একই আসনের মানুষ। এসব বিষয়ে কিছু লেখার দরকার নেই।

প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy