

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট :
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভয়াবহতায় ১৫ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের সৌজ্যনে এ উপহার নিয়ে আসেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।

সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ -সাবেক ভাইস প্রেসিডেন্ট আই ই বি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ টাঙ্গাইল উপকেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক খঃ সৈয়দ আল খালিদ স্বপন, ডঃ সজীব হাসান, আরএমও টাঙ্গাইল সদর হাসপাতাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশারাফুজ্জামান সোহেল, মহিলা ও বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম।
টাঙ্গাইল হসপিটালের সহকারী পরিচালক ডঃ খ সাদিকুর রহমান বলেন করোনা ভাইরাস সংক্রমণ বর্তমানে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে এতে অক্সিজেন এর প্রয়োজন পরছে প্রতিনিয়ত আইইবি এবং ম্যাক্স গ্রুপের এই সিলিন্ডার হসপিটালে থাকা করোনা রোগীদের জন্য বেশ উপকারে আসবে।







