

শাকিল আদনান, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলার কালুখালিতে রবিবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেক রাসেল ঘাতকের বুলেটের আঘাতে নিহত সকল সদস্যসহ তার পরিবারের যারা এ দেশের জন্য জীবন দান করেছেন তাদের সহ সকলের জন্য দোয়া করা হয়।
শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম কুটিমণি, কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন শেখ ইনছু।
এ ছাড়া আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জীবন বিশ্বাস, ঢাকাস্থ তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন প্রত্যাশী মুন্সি জাহিদুল ইসলাম সবুজ, তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগের নেতাকর্মী সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকছাত্রলীগের কালুখালি উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পলাশ হোসেন, বশির মন্ডল, জিয়া মোল্লা সহ সংগঠন এর স্থানীয় নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির সভাপতি আল-আমিন বিশ্বাস নয়ন সহ স্থানীয় আওয়ামী লীগপ্রেমী নেতৃবৃন্দ।
আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ১/১১ জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য নিবেদিত কর্মী শেখ সোহেল রানা টিপুর আর্থিক সহযোগিতার ৫০০০ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।







