দোহারে গুড নেইবারসের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি শাখার উদ্যোগে সাধারণ পথচারি ও বিভিন্ন চালকদের মাঝে স্বাস্থ্য উপকরণ হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজার,কলেজ মোড়, সরকারি জয়পাড়া হাসপাতার এলাকা থানার মোড়, লটাখোলা করম আলীর মোড় এলাকায় সাধারণ চালক (রিকশা, ভ্যান) এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে এই মাস্ক বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ দোহার শাখার পক্ষ থেকে জানানো হয়,করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধের জন্য মূলত তারা এই মাস্ক বিতরণ করেছেন।

তারা আরো বলেন ২৪ আগষ্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত দোহারের কার্তিকপুর, বাহ্রাঘাট, মৈনটঘাট, পালামগঞ্জ, কাঁচারিঘাটসহ বিভিন্ন স্থানে এই সময় দশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিডিপি ম্যানেজার বিধান মন্ডল, এডমিন সিনিয়র অফিসার আব্রাহাম বালা, হেলথ্ অফিসার মোঃ শাহিন আলম এবং গুড নেইবারসের কয়েকজন স্বেচ্ছাসেবীগণ।

You might like