

মাকসুমুল মুকিম, নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
৩১ আগস্ট (মঙ্গলবার) সকালে এ উপশাখার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, যখন আপনাদের এ এলাকার কৃতী সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর একজন বিশ্বস্ত ব্যক্তি দোহার নবাবগন্জ সাংসদ সালমান এফ রহমান আমাকে বলেছেন, তিনি দোহারে আইএফআইসি ব্যংকের শাখা অফিস খুলতে চাচ্ছেন এবং আইএফআইসি নীতি নির্ধারকগণ দোহার সার্ভে করেছে, দোহারের জয়পাড়া বাজার এলাকায় এর একটি শাখা খুললে কেমন হয়।
তখন আমি বলেছি, জয়পাড়া কয়েকটি ব্যাংক রয়েছে। আপনি যদি এই ব্যাংকটি দোহারের মেঘুলা বাজারে খুলেন তাহলে দোহারের এ অঞ্চলের জনগণ উপকৃত হবে। এর ই ধারাবাহিকতায় তিনি দোহারের মেঘুলা বাজারে এ ব্যাংকটি খুলেছেন এবং ব্যাংক টি সফলতার সাথে চলে যাচ্ছে। আজ আবার আমরা মুকসুদপুর বাজারে এ ব্যাংকের উপশাখার উদ্বোধন করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রহিম,বাংলাদেশ আওয়ামী লীগের উপ—কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আশরাফ, শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর, আইএফআইসি ব্যাংকের মেঘুলা শাখার ম্যানেজার মো. আরিফুর রহমান সহ আরও অনেকে।







