

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকার দোহারের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
পানিবন্দির কারণে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ। গত ১ সপ্তাহ ধরে দোহারের নদী তীরবর্তী এলাকাগুলোতে পদ্মার পানি বিপদসীমারেখায় প্রবাহিত হচ্ছে।

উপজেলার চরলটাখোলা, পন্চিম লটাখোলা , লটাখোলা বেদে পল্লী, চর মাহমুদপুর, বিলাসপুরসহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ফসলী জমি ও মাছের ঘের। চলাচলের একমাত্র ভরসা হয়েছে নৌকা। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বাজার, হাসপাতাল ও মসজিদে যাতায়াত করা কঠিন হয়ে দাড়িয়েছে।
এছাড়াও উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘর হস্তান্তরের আগেই প্লাবিত হয়েছে। দোহারের ‘মিনি কক্সবাজার’ খ্যাত মৈনটঘাট এলাকাটি পদ্মার পানিতে তলিয়ে যাওয়ায় এই পর্যটন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা মানবতের জীবনযাপন করছে।
বন্যার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়াতে দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যা দুর্গত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। পদ্মার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে এসব অঞ্চলের কৃষক পরিবারগুলো। দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট। অতিকষ্টে জীবন যাপন করছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
অপরদিকে নবাবগঞ্জ-মানিকগঞ্জ রক্ষা বাঁধের পশ্চিম অংশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলার পদ্মার তীরবর্তী জয়কৃষ্ণপুর ইউনিয়নের তিতপালিদয়া, পানিকাউর, কঠুরি, আশয়পুর, রায়পুর, ঘোষাইল, কেদারপুর, আর ঘোষাইল, রাজাপুর, বালেঙ্গা, কান্তারটেক, খাটবাজার, নয়াডাঙ্গী, চারাখালী ও পশ্চিম সোনাবাজু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার।
দোহার উপজলো নির্বাহী র্কমর্কতা এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, উপজেলার আটটি ইউনিয়নে পদ্মারতীরবর্তী এলাকার পানিবন্দি যারা রয়েছে, থাকার সমস্যা হলে তাদের জন্য প্রতিটি ইউনিয়নে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খাদ্য সংকট যাতে দেখা না দেয়, তার জন্য খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, জয়কৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার তীরবর্তী বা বেড়িবাঁধের পশ্চিমপাড়ের গ্রামের পানিবন্দী পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খাদ্যের ব্যবস্থাও করা রয়েছে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা







