

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :
ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর মধ্যপাড়া এলাকায় জামান ডাক্তারের ফার্মেসী সংলগ্ন সড়কে, দুর্ঘটনায় এক মোটরসাইকেল যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে সহযোগী চালক। রাত আনুমানিক ৭.৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। যুবকদ্বয়ের পরিচয় এখনো পাওয়া যায়নি, বয়স আনুমানিক ২০/২২ বছর।

নিহতের সহযোগী মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এ নিয়ে যান এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী জহিরুল জনি জানান, মোটরসাইকেলটি এবং অজ্ঞাত বাস মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে অজ্ঞাত বাসটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতের নিথর দেহ সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ফতুল্লা থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসলে লাশের ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জহিরুল জনি।
প্রসঙ্গত, ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, যাত্রী পথচারীসহ অনেক মানুষ। গত সপ্তাহে একই সড়কের ১০০ গজ দূরত্বে অজ্ঞাতনামা এক মহিলা দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছিলেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







