

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার সাহেব বাজার এলাকার কুঠি বাড়িতে অবস্থিত প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলের পন্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়। রবিবার সকালে বিদ্যালয়টির হল রুমে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পাঁচ বছরের এই পথচলায় শুরু থেকে যারা আছেন তাদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক প্রণোদনা প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।

শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে শুধু দোহার উপজেলাতেই নয়, ঢাকাসহ সারা দেশে সুনাম ছড়িয়ে পড়ুক বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সম্পা আক্তার বলেন, বিদ্যালয়টির পাঠদান শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি থেকে। আমি এ বিদ্যালয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। স্কুলের প্রধান শিক্ষক এবং আমার কলিগরা খুবই আন্তরিক এবং সহযোগী মনোভাবাপন্ন।
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আব্দুল করিম জিয়নের সভাপতিত্বে পন্চম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সালেহা আজিজ।
উদ্বোধনী বক্তা ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ হাকিমসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকবৃন্দ।
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







