

মাকসুমুল মুকিম,দোহার-নবাবগন্জ (ঢাকা) ::
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রতন চত্বর এলাকায় জীবনমান উন্নয়নের নিমিত্তে কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বিনামূল্যে স্ট্রিট ফুড কার্ট বিতরণ করা হয়েছে।

২২ জানুয়ারি (শনিবার) বিকেলে এ ফুড কার্ড বিতরণ করা হয়।
উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৩য় লিঙ্গের ১ম ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু চেয়ারম্যান ত্রিলোচনপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকর্মী ও উত্তোরণ ফাউন্ডেশনের ভলান্টিয়ার ডক্টর এবিএম আসিফ কিবরিয়া বলেন, উত্তোরণ ফাউন্ডেশনের লক্ষ্য বাংলাদেশের কোন ৩য় লিঙ্গের মানুষকে যেনো আর পথে পথে ঘুরে বেড়াতে না হয় এজন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
তারা যেনো পারে নিনে উদ্যোক্তা হয়ে অন্য পাচজনের মত উঠে দাড়াতে।তিনি আরো জানান দোহারের এই ফুড ভ্যানটি উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাবিবুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ তার অর্থায়নে হচ্ছে। দোহারে আরো কয়েকটি শাখা হবে বলেও তিনি এআশ্বাস দেন।
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী- বেদে ও হিজড়া সম্প্রদায়ের যাপিত মানবেতর জীবনের মানবিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা তৈরি, পুনর্বাসন ও মানুষ হিসেবে তাদের সামাজিক মর্যাদা সমুন্নত করতে- উলেখিত দুই জনগোষ্ঠীর মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনাব হাবিবুর রহমান, ডিআইজি মহোদয়, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে, উত্তরণ ফাউন্ডেশন এর নিয়মিত সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে পঞ্চম স্ট্রিট ফুড কার্ট বা ফুটপাথে খাবারের দোকান নিম্নোক্ত সময় ও স্থানে বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
উলেখ্য যে, নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি হাবিবুর রহমান এর প্রদানকৃত সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে- উত্তরণ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। উলেখযোগ্য কর্মকান্ডের মাঝে আছেঃ ভ্রাম্যমান বেদে জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মসজিদ-ঈদ্গাহ নির্মান, নিজস্ব কবরস্থান তৈরি, গার্মেন্টস কারখানা স্থাপন, কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মমুখী প্রশিক্ষণ ও চাকুরী প্রদান; তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের জন্য বিউটি পার্লার ও ডেইরি ফার্ম স্থাপন, ফুটপাথে খাবারের দোকান বিতরণ; দৌলতদিয়ার যৌনপল্লীর শিশু-কিশোরদের পুনর্বাসন, শিক্ষা কার্যক্রম ও যৌনকর্মীদের জন্য জানাযার আয়োজন করা সহ বিভিন্নমুখী জীবনমান উন্নয়ন, সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিমূলক কাজ নিয়মিত করে যাচ্ছে।







