

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :: ঢাকা দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহের ইন্টার্ণি চিকিৎসক হিসেবে জন্য ডাক্তার এসেছে। এর মধ্যে নেপালের ডাক্তার সাত জন, কুয়েতের ডাক্তার একজন এবং বাংলাদেশী ডাক্তার সাত জন।
শনিবার সকাল দশটায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকদের কমিউনিটি বেইজাত প্রশিক্ষনের জন্য এই ডাক্তার গনকের দুই সপ্তাহে ইন্টার্ণির জন্য দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শনিবার সকালে তাদেরকে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করে নেন দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ জসীমউদ্দিন। সে সময় তিনি জানান, দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহের ইন্টার্ণ জন্য পনের জন্য ডাক্তার এসেছে। এর মধ্যে নেপালের ডাক্তার সাত জন, কুয়েতের ডাক্তার একজন এবং বাংলাদেশী ডাক্তার সাত জন। তারা আমাদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুই সপ্তাহ থাকবে তারা এই দুই সপ্তাহে জানবে যে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিকি ধরনের সেবা দেওয়া হয়।
তিনি আরো বলেন, আমরা যখন ইন্টার্ণি করেছি তখন খুব কষ্ট করেছি। এখন তো সে রকম তেমন কোন কষ্ট নাই সব কিছু হাতের কাছে পাওয়া যায়। তাই আশা করি তোমরা এখান থেকে যার যার জীবনের লক্ষ্য নির্ধারন করে সে সেটি স্থানে পৌঁছে যাবে।
ফুলদিয়ে বরন করার সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ওমর ফারুক, নজরুল ইসলাম এল জিডি কর্মকর্তা, দোহার উপজেলার ইঞ্জিনিয়ার হানিফ মোরশেদী, কৃষি কর্মকর্তা ইয়াকুব মামুন প্রমুখ।







