রূপগঞ্জের কাঞ্চনে অস্ত্রের মহড়া, আতংকে পৌরবাসী !

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে নিত্যদিনই চলছে হামলা, ভাংচুর, লুটপাট সহ নানা অরাজকতা। সবশেষ বুধবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রামদা হাতে অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতংক সৃষ্টি করে।

পৌরসভার আশেপাশের কয়েকটি সিসি টিভির ফুটেজে দেখা যায় কৃষ্ণনগর ছিনতলা এলাকার সিদ্দিক মোল্লার ছেলে মঞ্জুর, বাবু, ওহাবের ছেলে মাছুম, আব্দুল ছামাদের ছেলে রুবেল, কেন্দুয়া পাড়া এলাকার আলমগীরের ছেলে সাব্বির হোসেন ইমন, শমছের মুন্সীর ছেলে হককানী, আলমগীরের ছেলে শাকিল মিয়া সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসীদল রামদা হাতে পৌরসভার গেইটের সামনে এসে পৌর মেয়রকে অকথ্য ভাষায় গালাগালী সহ হামলা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে কাঞ্চন বাজার ও আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, রাজনীতিক বিরোধকে কেন্দ্র করে প্রায় ২ বছর ধরে কাঞ্চনপৌর মেয়র রফিকুল ইসলাম রফিকের পরিবারের সাথে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বাহিনীর সংঘর্ষ চলে আসছিলো। চলতি মাসেও ৪নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের ৪ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় ১৪জনকে আসামী করে থানায় মামলার পর গ্রেফতার চেয়ে মানববন্ধন করে পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কাঞ্চন পৌরসভায় প্রায় লক্ষাধীক লোকের বসবাস। বৃহৎ এই জনগোষ্ঠীর দাবি প্রশাসন যেনো সন্ত্রাসীদের আইনের আওতায় এনে পৌরবাসীর জীবণের নিরাপত্তা জোরদার করেন। এ বিষয়ে কাঞ্চনপৌর মেয়র রফিকুল ইসলাম রফিক জানান, কাঞ্চন পৌরবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে আমার একটাই দাবি, কাঞ্চন পৌর আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সহ সন্ত্রাসী কার্যকলাপে যারা সম্পৃক্ত তাদের বিরোদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে পৌরবাসীর জীবণের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পুলিশ ঘটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে থানায় ডেকে তাদের সাথে কথা বলেছি। তারা উভয়ই কথা দিয়েছে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

You might like