

জিএম মুছা :
কিছু কিছু স্মৃতি ঝরে পড়ে বিস্মৃতির বহ্নিশিখার ছাই ভস্ম হয়ে, কখনো কখনো পথ চলে একসাথে স্মৃতি-বিস্মৃতি, অতীত স্মৃতির দরজা-জানলা, ভেন্টিলেটারে এখন ময়লা জমেছে ঢের, মৃদু বাতাসে কর্ণকুহুরে কিছু কিছু শব্দ বড় বেশি বেসুরা লাগে, তবুও আগামী দিনে বেঁচে থাকার নতুন স্বপ্নে বিভোর, বছরের-পর-বছর সকল ব্যথা বেদনা দুঃখ আর যাতনা বুকে চেপে আজও বেঁচে আছে ভাষা শহীদের মা।

লো হৃদয়ের কার্ণিশ শুইয়ে স্বপ্ন দেখে, বালিশে কান পেতে নির্ঘুম রাত্রি কাটায় শহীদ মাতা, একসময় ঘুমিয়ে পড়ে হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভাঙে, ঝাপসা চোখে তাকিয়ে থাকে ক্ষীণ আলোর দিকে ,ধীরে ধীরে ম্লান হয়
পুরানো দিনের সকল স্মৃতি-বিস্মৃতি। প্রতীক্ষায় দিন কাটায় অপেক্ষার প্রহর গুনে আরো একটি বছর।







