বোদায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় বিএনপি- জামায়াতের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, অগ্নি সংযোগ এবং নাশকতার বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে বোদা উপজেলা আওয়ামী লীগ ও বোদা পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন। গতকাল শনিবার সকালে ১১টায় উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা বাজার নিউমার্কেটের সামনে শান্তি সমাবেশ করে।

শান্তি সমাবেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল, এড. লেলিন প্রমুখ বক্তব্য দেন।

এসময় পৌর মেয়র মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, ছাত্রলীগ, যুবলীগ কৃষক লীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

You might like