

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:
সাতক্ষীরায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্ত রোগীর নাম মোঃ মাহফুজার রহমান (৬১)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে মাহফুজার রহমান ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হার্ট ও কিডনিসহ নানা সমস্যা নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তিনি বুধবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বর্তমানে চিকিৎসা চলছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা জানান, মাহফুজার রহমান শারীরিকভাবে অনেকটাই দুর্বল। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হার্ট ও কিডনির সমস্যা রয়েছে।
তিনি আরও জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে। কারো উপসর্গ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষা করা উচিত। তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আপনাদের লেখা গল্প কবিতা প্রকাশ করতে লেখা মেইল করুন : priyoshomoy@gmail.com
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন







