
এম এইচ সামাদ, নেত্রকোণা থেকে :
নেত্রকোনা মডেল থানা, ট্রাফিক শাখা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যদের সমন্বিত টীম করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেত্রকোনা সদর থানা এলাকার লোকজনদের ঘরে থাকা নিশ্চিতকল্পে এবং সামাজিক দূরত্ব রক্ষাকল্পে দিনব্যাপী মোটর সাইকেল টহল জোরদার করেছে।

এছাড়াও পৃথক পৃথক আরও ০৪টি ভ্রাম্যমান টীম প্রধান সড়কগুলোতে টহল অব্যাহত রেখেছে।
এছাড়াও সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেসমূহে আছে পুলিশের তল্লাশী চৌকি। এ সময় তারা সাধারণ মানুষকে সতর্ক করেন বলেন, অযথা ঘুরাফেরা করবেন না। নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিবেন না। ঘরে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।









