মির্জাপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসছে শেখ রাসেল স্টেডিয়ামে

মেহেদি হাসান মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। করোনা ভাইরাস সংক্রণ প্রতিরোধের জন্য আজ মঙ্গলবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের উত্তর পাশে ও কলেজ রোডের দক্ষিণ পাশে মির্জাপুর রিপোর্টার ইউনিটি সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সু-শৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে দোকানপাট বসছে।

ক্রেতা ও বিক্রেতাণ প্রশাসনের নির্দেশে সু-শৃঙ্খল পরিবেশে কেনাকাট করছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, সারা দেশে করোনা ভাইরাস সংক্রমন ছড়িয়ে পরেছে।

মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে রাজধানী ঢাকা বাংলাদেশ-কুয়েত মৈত্র সরকারী হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সংক্রমন প্রতিরোধে উপজেলাপ্রশাাসন ও বাংলাদেশ পুলিশবাহিনী জনগণকে সচেতন করতে দিনরাত মাঠে কাজকরে যাচ্ছেন। করোনা ভাইরাসের মত বিস্তার যাতে ছড়াতে না পারে এ জন্য উপজেলা সদরের কাঁচা বাজারে না রেখে খোলা মেলা পরিবেশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে।

এখানে কাঁচা তরকারী, সবজি, মাছ, মাংস, দুধ, ডিমসহ সকল প্রকার জিনিস পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন বলেন,ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

You might like