অনলাইনে রমজানের পবিত্রতা আলোকপাত তুলে ধরছেন ঘনিয়া দরবার শরীফের পীরজাদা

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রথম রমজান থেকে প্রায় প্রতিদিন বিকালে অনলাইনে রমজানের পবিত্রতা নিয়ে ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের বর্তমান পীরজাদা হযরত মাও. মো. নাজমূল হক আখন্দ নকশেবন্ধি মোজাদ্দেদী আলোকপাত অব্যাহত রেখেছেন।


বিগত রমজান মাসে ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে আল্লা ও রাসূলের সন্মানে যে ইসলামী জলসার আয়োজন ছিল, তা দেশের চলমান লকডাউনে চলতি বছর বন্ধ হয়ে আছে। কিন্তু দরবার শরীফের পীরসাহেব কেবলার ছেলে পীরজাদা হযরত মাও. নাজমূল হক আখন্দ দরবারের বক্তবৃন্দসহ বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রতিদিন বিকালে অনলাইনে রমজানের পবিত্রতা তুলে ধরে ইসলামী বয়ান আলোকপাত করে আসছেন।


তার এ আলোকপাতে প্রায় দেশ বিদেশ থেকে ফোনে বা কমেন্টে বিভিন্ন প্রশ্নের জবাব ও সমাধান দিয়ে থাকেন। হুজুরের এমন উদ্যাগকে দরবার শরীফের বক্তবৃন্দসহ ধর্মভীরু মুসলমানগন স্বাগত জানান।

উল্লেখ্য, ইতিপূর্বে তিনি প্রধানমন্ত্রীর সৃ-দৃষ্টি কামনা করে রমজান মাসে সকল মসজিদের মুয়াজ্জিন, খাদিম, ইমাম ও খতিবদের পরিবার পরিজনের জন্য আলাদা প্রনোদনার ঘোষণার আহবান জানান।

You might like