ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা  :

ফরিদগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে মঙ্গলবার মোসাম্মৎ সাদিয়া (৪) বছরের নামের এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

সকলের অজ্ঞাতসারে শিশুটি ঘরের পাশের্^র পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন ভাসমান লাশ দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে কেরোয়া মজিদিয়া ট্রাষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু নিশ্চিত করে।

শিশুটি একই উপজেলার বালিথুবা গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের । শিশুটির মৃত্যুতে পরিবারের লোকজন শোকে বিহবল হয়ে পড়ে।

You might like