বাতাকান্দির মার্কেটগুলো যেনো করোনা বেচাকেনার হাট!

প্রশাসনের প্রচেষ্টা বিফলে যাওয়ার শঙ্কা

মেহেদী হাসান, তিতাস, প্রতিনিধি :

জনসাধারণের প্রয়োজনীয়তা কথা বিবেচনা করেই কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ১৪ টি শর্ত আরোপ করে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত মার্কেটগুলো খুলে দেয়া হয়।

তিতাস উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ থেকে হোম কোয়ারেন্টাইন থাকতে বারবার সতর্ক করা হলেও, বারবার অসচেতন জনগণ তাদের অসচেতনতার পরিচয় দিয়ে যাচ্ছে।

আজ তিতাস উপজেলার বাতাকান্দি বাজার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বাজার পরিদর্শনকালে তিনি বিভিন্ন ত্রুটি দেখতে পান, পরে তিনি হ্যান্ডমাইকে বক্তব্য প্রদান করেন।

বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমাকে ভয় পেলে চলবে না, আপনাদের ভয় পেতে হবে অদৃশ্য শক্তি করোনাভাইরাস কে,মার্কেটের দোকানদারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দোকানে কেউ তিনজনের বেশি প্রবেশ করতে দিবেন না, অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন,আমি গতকালকে এসেছিলাম, আজকের মত ত্রুটি দেখতে পেয়েছি, এখন আপনারা যারা বাজার কমিটি আছেন, তারা বসে আলোচনা করেন, আপনারা কি করবেন? পরে তিনি আরো বলেন যে, যদি এমন ত্রুটি পুনরায় দেখতে পাই, তাহলে আগামীকাল থেকে আবারো মার্কেটগুলো বন্ধ করে দেয়া হবে,পরে তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ সরকার বলেন যে, ১৪ টি শর্তে মার্কেটগুলো খুলে দেয়া হয়েছিলো, এবং এর মধ্যে প্রথম দুটি শর্ত ছিল মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরা,পরে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

You might like