পঞ্চগড়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের করোনা শনাক্ত

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নমুনা সংগ্রহের পরীক্ষার পর এক সাবেক ইউপি চেয়ারম্যানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ২০ জনে।

রোববার রাতে এক ব্যাক্তির করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা: ফজলুর রহমান।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানিয়েছেন, ঢাকা থেকে ওই বৃদ্ধ তার স্ত্রীর লাশ নিয়ে বাসা ফেরার পরই ওই দিনই তার বাড়ি লকডাউন করা হয়েছিল। তবে করোনা সনাক্ত হওয়ার রির্পোট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় শনাক্ত হওয়া বোদা উপজেলার আক্রান্ত ব্যক্তি একজন বৃদ্ধ। তার স্ত্রী মারা যাওয়ায় গত ১৫ মে ঢাকা থেকে তার পরিবার সহ নিজ বাসায় ফেরেন। ওই বৃদ্ধ ঢাকায় তার ছেলের বাসায় থাকতো। তার কিডনীর সমস্যা হওয়ায় ঢাকায় থেকে কিডনীর থেরাপী সহ চেকাপ করাতো। সে তার পরিবারের বাকী সদস্যরা সহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

১৫ মে ওই পরিবারের ৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ ১৭ মে ওই বৃদ্ধের নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

উলেখ যে, সাবেক এই ইউপি চেয়ারম্যানের স্ত্রী করোনাভাইরাসের উপর্সগ নিয়ে ঢাকায় মারা যান।

You might like