
মেহেদী হাসান, তিতাস প্রতিনিধি :
মানবিক আর আর্থিক দিক বিবেচনায়, লকডাউন কিছুটা শিথিল করা হলেও, করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে পুনরায় কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার।

এই ধারাবাহিতা বজায় রেখে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় পুনরায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

ঢাকা ও বিভিন্ন উপজেলা থেকে লোকের আগমন ঠেকাতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট এবং বিভিন্ন প্রবেশ পথ আনা হয়েছে কঠোর নজরদারিতে।
বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন মার্কেটগুলো, হাট-বাজারগুলো শৃঙ্খলা বজায় রাখতে নেয়া হয়েছে যথোপযুক্ত ব্যবস্থা। তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার বলেন, যদি কোন ব্যক্তি ঈদ করতে তিতাস উপজেলা তে প্রবেশ করে, তবে তাকে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন এ চলে যেতে হবে।
এ ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, আপনারা যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন, তিতাসে আইন অমান্য করে প্রবেশ করে তিতাসবাসীকে দুর্ভোগের মধ্যে ফেলবেন না।

যদি আপনারা গোপনে পালিয়েও আসেন, আমরা কিন্তু তা অবশ্যই যে কোন মাধ্যমে জানতে পারবো। তিতাসের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ আছে, তাছাড়াও আমাদের প্রতিটি ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটির ৮জন করে সদস্য আছে।
এদের মাধ্যমে আমরা কিন্তু জেনে যাবো, অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আছেই, আপনার প্রতিবেশীর মাধ্যমে আমরা জেনে যাবো।
তাই আমি আবারও বলছি আপনি যে স্থানে থাকা আছেন সে স্থানে থাকুন, আপনারা অবশ্যই আরেকটা জিনিস অবগত আছেন যে আমাদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক ডাউনকরে দেয়া হয়েছে। তাই আমাদের এখন আরো বেশি সচেতন হতে হবে।

সর্বশেষ আমি প্রতিবারের মত একটা কথা বলতে চাই যে, ঘরে থাকুন,সুস্থ থাকুন, আমরা মাঠে আছি, আপনাদের জন্যে কাজ করা আমাদের ঈমানী দায়ীত্ব।










