শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত এক

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে তোফায়েল আলম (৩০) নামে এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের শ্বশুর আজিজুল হক (৫০)। বুধবার (২৭ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের নজি ফকিরের ছেলে।

পু‌লিশ জানায়, বুধবার বিকাল তিনটার দিকে বৃষ্টি শুরু হলে ওই গ্রামের কৃষক ও হাঁস খামারী তোফায়েল তার শ্বশুর আজিজুল হককে সাথে নিয়ে ক্ষেতের পানিতে চড়তে দেওয়া হাঁসগুলোকে আনতে বের হন।

এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ মৃত্যু হয় তোফায়েলের। আহত হয় সাথে থাকা শ্বশুর আজিজুল হক।

পরে স্থানীয়রা তা‌দেরকে ঘটনাস্থল থে‌কে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্বশুর আজিজুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

You might like