শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ শত ২০ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। এসকল বীজের মধ্যে ছিল ডাটা, ঢেড়স, চালকুমড়া ও পুঁই শাকের বীজ।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, উপ-সহকারি কৃষি অফিসার এস.এম লিটকন, হাফিজুর রহমান, হাসানসহ কর্মরত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোথাও যেন কোন জমি পতিত না থাকে। সে লক্ষে বাড়ির উঠান বা আঙ্গিনায় সবজি রোপন করে নিজেদের চাহিদা মেটাতে হবে।

You might like