চাঁদপুর দর্জিঘাটে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু : দাফনে কিউআরসি

 

কবির হোসেন মিজি, চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডস্থ দর্জিঘাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, ওই নারী গত এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, সর্দি, কাশি জনিত রোগে অসুস্থ ছিলেন।

২৯ মে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি তার নিজ বাড়িতে মারা যান।

তার মৃত্যুর খবর শুনে স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি বিষয়টি চাঁদপুর সিভিল সার্জনকে অবগত করেন। পরে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেন বলে জানা গেছে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির দাফনে কাফনে তেমন কোন লোকজন এগিয়ে না আসায়, চাঁদপুর পৌরসভা নির্বাচনী মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে কিউআরসি র টিম লিডার মেহেদী হাসান ও নাজমুল হাসান বাঁধনের নের্তৃতে কিউআরসির সদস্যরা মৃত ব্যাক্তির বাড়িতে গিয়ে দাফন কাফন সম্পন্ন করেন।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর দর্জি জানান, তিনি বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি জনিত রোগে ভোগছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তিনি মারা যায়। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন উপসর্গ নিয়ে মারা যাওয়ায় আমি চাঁদপুর সিভিল সার্জনকে বিষয়টি অবগত করি। পরে লোকজন এসে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। বাকিটা রির্পোট আসলে বুঝা যাবে।

You might like