ব্রিজ মরণফাদ হলেও থেমে নেই চলাচল!

মেহেদী হাসান, তিতাস প্রতিনিধি :

তিতাসের মোহনপুর- কাকিয়াখালী ব্রিজটি মরণফাদ হলেও,অনেকটা বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত হাজারে মানুষ চলাচল করছে এ ব্রিজের উপর দিয়েই।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে,ব্রিজটি অকেজো হয়ে যাওয়ার ফলে ব্রিজের উপর চলছে ধান শুকানোর কাজ।
শুধু মাত্র একটি মই দিয়ে করে দেয়া হয়েছে যাতায়াতের ব্যাবস্থা।

উল্লেখ্য যে,তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ হোসেন সরকার অতি দ্রতই ব্রিজটির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছিলেন। কোভিড -১৯ শ্রমিকদের কাজ বন্ধ থাকার ফলে, ব্রিজের কার্যক্রম বন্ধ,তবে মাটি সরে যাওয়া বন্ধ হয়নি,ফলে চলাচলের প্রয়োজনে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল বাধ্য হচ্ছে হাজারো পথচারী, ভোগান্তির যেনো শেষ নেই।

You might like