

সাখাওয়াত হোসেন সুমন :
করোনা পজেটিভ হওয়ায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ১টি বাড়ি ও রামপুর বাজারের একটি দোকান লকডাউন করা হয়েছে।
আজ ০১ জুন ২০২০ দুপুর সাড়ে ১২টার সময় হাজীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নির্দেশে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও হাজীগঞ্জ থানার এএসআই রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে লাল পতাকা টানিয়ে সৈয়দপুর কর্মকার বাড়ির নান্টু কর্মকারের ভাই মিন্টু কর্মকারের করোনা পজেটিভ পাওয়ায় তার রামপুর বাজারে অবস্থিত দোকান ও বাড়ি লকডাউন করা হয়।


এ ব্যাপারে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন চাঁদপুর রিপোর্টকে জানান, এই ইউনিয়নের সৈয়দপুর কর্মকার বাড়ির নান্টু কর্মকারের ভাই মিন্টু কর্মকারের করোনা পজেটিভ হওয়ায় হাজীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নির্দেশে আমরা ওই বাড়ি ও দোকান লাল পতাকা টানিয়ে লকডাউন করে দিয়েছি।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিত দ্রুত বৃদ্ধি পাওয়া অবস্থায় আশা করছি এ ব্যাপারে সবাই সচেতন থাকবেন এবং করোনা প্রতিরোধে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সবাই বাড়িতে থাকুন। করোনামুক্ত থাকুন।










