পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ মৃত্যু ৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু ঘটনা ঘটেছে হয়েছে।

জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ এলাকায় বজ্রপাতে বাবা মোঃ মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫) মৃত্যুবরণ করেন। এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামে বজ্রপাতে রিপন ইসলাম (১৪) নামের এক দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১ জুন সোমবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ এলাকায় বাবা  মোঃ মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫) ক্ষেতে বোরো ধান কাটতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়েলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত প্রিয় সময়কে করেন।

এদিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামের রিপন ইসলাম বাড়ীর পাশে হাঁস তাড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু বরণ করে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, বাড়ীর পাশে হাঁস তাড়াতে গিয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান বজ্রপাতে ছাত্রের মৃত্যুর বিষয়টি প্রিয় সময়কে নিশ্চিত করেছেন।

You might like