ফরিদগঞ্জে করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহাকারি অধ্যাপক নিত্যানন্দ বর (৬৬) পরলোকগমন করেন।

রবিবার (৩১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার বিকেলে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্র জানায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নিত্যানন্দ বরের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি ঢাকার কুমিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর পর তার লাশ ঢাকাতেই সৎকার করা হয়েছে। এদিকে তার স্ত্রী ও দুই ছেলে করোনায় আক্রান্ত।

You might like