মনপুরার বজ্রপাতে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসকের অনুদান বিতরণ

রাকিবুল হাসান (মনপুরা)ভোলা প্রতিনিধি :

ভোলার মনপুরার এক স্কুল ছাত্র গত ২রা জুন বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকায় বেড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে নিহত হয় রাফসান।

তার পারিবারিক সূত্রে জানাজায়, জনি রাফসান ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র । জনি রাফসান উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হাই সিকদারের ছেলে।

গত ২রা জুন বোরহানউদ্দিনে উপজেলা হাকিমুদ্দিনে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হলে (৩রা)জুন বুধবার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে জানাযা শেষে জনি রাফসানের দাফন করা হয়।

বজ্রপাতে নিহত হওয়ায় জনি রাফসান এর পিতার হাতে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

You might like