গাজীপুরে মার্কেটে ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুরে একটি মার্কেটে ডাকাতির ২২ দিন পর চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন সময় শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ই মে জয়দেবপুরের একটি মার্কেটে একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে।

পরে তথ্য প্রযুক্তির সহায়াতায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল পরিমাণ মালামাল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

You might like