শেরপুরের শ্রীবরদীতে ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের নবাগত কমিটি গঠন

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি :

(৮ জুন) ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের সাবেক সভাপতি জুবাইদুল ইসলাম রাজন এর অনুমোদনে ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সুপারিশে উক্ত কমিটি গঠন করা হয়।

নতুন করে জাকিরুল ইসলাম রাজনু কে সভাপতি ও রমজান আকন্দ কে সাধারন সম্পাদক এবং অন্যদের কে বিভিন্ন পদে আসীন করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের সাবেক সভাপতি জুবাইদুল ইসলাম রাজন এর কাছে জানতে চাইলে তিনি জানান আমার দায়িত্ব ছোট দের হাতে দিতে পেরে সত্যি আজ আমি আনন্দিত,আমি ছোটদের কাছে শুধু সুন্দর নেতৃত্ব আশা করি।

এ বিষয়ে নবাগত কমিটির সভাপতি জাকিরুল ইসলাম রাজনু জানান আমরা মাদক মুক্ত শ্রীবরদী গড়ার লক্ষে যে ভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করে যাবো।

এ বিষয়ে নবাগত কমিটির সাধারণ সম্পাদক রমজান আকন্দ জানান প্রথমে ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি বড়দের যারা তাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের উপর ছেরে দিলো তিনি আরও জানান ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের সকল সদস্য দের নিয়ে নিরলস ভাবে কাজ করে শ্রীবরদী উপজেলাকে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ উক্ত কমিটির কার্যকাল হবে দুই বছর।

You might like