মনপুরায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলার ২শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১০জুন)সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় পরিষদের চেয়ারম্যান ও মনপুরা আ’লীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।

মনপুরা উপজেলার নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে মনপুরা ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুদান বিতরণ করা হয়।


আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক। সাধারণ সম্পাদক মনপুরা উপজেলা আওয়ামী লীগ ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া।মনপুরা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

মনপুরা উপজেলায় আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল। মনপুরা উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা।

মনপুরা উপজেলা শাখা ইসলামিক ফাউণ্ডেশনের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।

মনপুরা উপজেলার ২০৯টি মসজিদের ইমামদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার অনুদান তুলে দেয়া হয়।

You might like