মনপুরায় হঠাৎ বঙ্গবন্ধুর স্যাটেলাইট রুমে আগুন

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরা উপজেলা হল রুমের সংলগ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম।

আজ বুধবার রাত প্রায় ১০টার সময় উপজেলা হল রুমের সংলগ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন। প্রথমে লোকজনের ধারণা করে কে বা কারা কাগজ পোড়ায় কিন্তু পরক্ষনে আগুনের লেলিহা দেখা যায়, প্রথমে যদিও কেউ নির্ণয় করতে পারে নাই কোথায় বা কোন রুমে আগুন লেগেছে।

অনেকগুলো অফিস রয়েছে, আগুনস্থলে সমাজ সেবা অফিস, কৃষি ব্যাংক ও উপজেলা হল রুম।

খবর পেয়ে ছুটে আসেন মনপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমের জানালার ঘিরিল ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, তিনি জানান, বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

এরি খবর পেয়ে ছুটে আসেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, তিনি জানান এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নাই।

ঘটনাস্থলে সাথে সাথে উপস্থিত হন মনপুরা উপজেলা প্রেসক্লাবে সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।

You might like