

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে বিনা উদ্ভাদিত স্বপ্ল জীবনকালীন ও উচ্চ ফলন সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ১১জুন বৃহস্পতিবার দুপুরে বিনা উপকেন্দ্র হলরুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে বিনার মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম উদ্ভাদিত বিনা ধান-১১,বিনা ধান-১২,বিনা ধান-১৬,বিনা ধান-১৭ কৃষকদের মাঝে জনপ্রিয় হওয়ায় ওই ধানের বিভিন্ন জাত নিয়ে আলোচনা করেন।

বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর উর্ধ্বতন কর্মকতা ড.মাহবুবুল আলম তরফাদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর কর্মকর্তা আব্দুল আলীম প্রমুখ।
ওই প্রশিক্ষনে ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।










