পঞ্চগড়ে ড্রেনের পানিতে পড়ে শিশুর মৃত্যু

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলায় ড্রেনের পানিতে পড়ে তাবাসসুম জাহান মিম (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

১২ জুন (শুক্রবার) সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই এলাকার মোঃ মকছেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে শিশুটি খেলতে খেলতে বাড়ী পাশের ড্রেনে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে শিশুটির লাশ ড্রেনে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন ড্রেনের পানিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You might like