শেরপুরে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত: জেলায় মোট ১৬৮ জন

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জন। ১৩ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ এই তথ্য নিশ্চিত করেন।


জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৫ জন, ও নালিতাবাড়ী উপজেলায় ৩ জন রোগী রয়েছেন। আক্রন্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন। অন্যরা স্হানীয় বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডাঃ আনওয়ারুর রউফ বলেন, শনিবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৬৮ জনের মধ্যে শেরপুর সদরে ৭৬,শ্রীবরদী উপজেলায় ১৩ জন, ঝিনাইগাতী উপজেলায় ২২ জন, নালিতাবাড়ী উপজেলায় ২৬ জন, ও নকলা উপজেলায় ৩১ জন রয়েছেন। এদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন।

You might like