

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় ১২ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
গত ১৫জুন ( সোমবার) বিকালে উপজেলার পৌর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান।

এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১২ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান জানান যে, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাসের বিস্তার রোধ সম্ভব।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।










